২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন (ফুটবল প্রতীক) এবং বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ)-এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার দুপুরে ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জালাল সরকারের ছেলে নজরুল সরকার (৬৫) এবং রিজন (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের অনুসারীরা মুন্সীকান্দি এলাকায় ভোটের প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষ ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হামলার ঘটনায় ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে আগেও বিরোধ ছিল। নির্বাচনকে সামনে রেখে তারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে সংঘাত এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর