ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক)-এর ভাইয়ের মালিকানাধীন একটি হাসপাতালে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেছে। নির্বাচন থেকে সরে যেতে চাপ সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় ডা. মহসিন বেগের মালিকানাধীন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় হাসপাতালের কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। রোগী দেখা শেষে ডা. মহসিন বেগ হাসপাতাল ভবনের চতুর্থ তলায় অবস্থান করায় তিনি শারীরিক হামলার হাত থেকে রক্ষা পান। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ থেকে ৩৫ জনের একটি দুর্বৃত্ত দল প্রায় ৬ থেকে ৭ মিনিট ধরে হুমকি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে হাসপাতাল ত্যাগ করে।

এ ঘটনায় ডা. মহসিন বেগ পুলিশ, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডা. মহসিন বেগ বলেন, ‘আমি দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে সারা দেশে চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ন্যক্কারজনক। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাকে নির্বাচন থেকে সরে যেতে চাপ দিতেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর