৭.৬৫ পয়েন্টের বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭.৬৫ পয়েন্টের একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ শুভ মোল্লা (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

আজ রোববার বিকেলে শহরের আলিপুর খাঁ পাড়া ঈদগাঁ এলাকা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী। আটক শুভ মোল্লা আলিপুর রাজ্জাকের মোড় এলাকার শুকুর মোল্লার ছেলে।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, সদর উপজেলার আলিপুর এলাকায় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে শুভ মোল্লাকে (৩০) ঘটনাস্থল থেকে আটক করা হয়। এসময় তল্লাশিতে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি:মি: পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড ৭.৬৫ মি:মি: গুলি, ১ টি খালি খোসা ও ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, আটক আসামিকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর