হয়তো এটাই জীবনের শেষ ভোট: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রচারণার শেষ দিন নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট।’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রচারণার শেষ দিন নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট।’

সোমবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনি সভায় আবেগ জড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশে সত্য ও ন্যায়ের জয় হবে। সারাদেশে ধানের শীষের জয় হবে।’ বক্তব্যে দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সঙ্গে থাকার জন্য স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান ফজলুর রহমান।

জনসভায় কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনি এলাকা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনি সভা একপর্যায়ে জনস্রোতে পরিণত হয়।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনের সঞ্চালনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।

সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর