একই কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রার্থী, ঘুরলেন একসঙ্গে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন একই গ্রামের তিনজন প্রার্থী। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামে অর্ধ কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি। ভোটকেন্দ্রে একসঙ্গে ঘুরে জয়-পরাজয় যাইহোক, একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন একই গ্রামের তিনজন প্রার্থী। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামে অর্ধ কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি। ভোটকেন্দ্রে একসঙ্গে ঘুরে জয়-পরাজয় যাইহোক, একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। 

তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রয়েছেন– জেলা বিএনপির সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও দল মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভুইয়া (দাঁড়িপাল্লা) ও গণঅধিকারের প্রার্থী শিরিন আক্তার (ট্রাক)। 

বৃহস্পতিবার সকালে একই কেন্দ্রে ভোট দেন এই তিন প্রার্থী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বিসহ এই ৩ প্রার্থীকে নিয়ে চিনিশপুর গ্রামসহ আসন জুড়েই চলছে আলোচনা। এক গ্রামের তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ঘিরে পুরো গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিলেও তিনজনের প্রতি শুভকামনা জানিয়েছেন ভোটাররা। প্রার্থীরা এক সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে করেছেন কুশল বিনিময়। রাজনৈতিক সুন্দর সহাবস্থানের পাশাপাশি একে অপরের প্রতি প্রকাশ করেছেন আন্তরিকতা।  

নরসিংদী-১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে যারা সরকার নির্বাচিত করবে তারা চলবে। কাকতালীয়ভাবে, একই আসনে একই গ্রামের আমরা তিন প্রার্থী। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত আক্রোশ কিংবা বিরোধ নেই। আমরা বলেছি যে জনগণের রায় যাকে দেবে আমরা তাকেই মেনে নেব।’ 

একই আসনের জামায়াতের প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া বলেন, ‘আমি, অ্যাডভোকেট খোকন ভাই এবং আমাদের গ্রামের বউ শিরিন শারমিন তিনজনের বাড়ি এখানেই। আমরা অত্যন্ত সৌহাদ্যপূণ পরিবেশে আমরা বসবাস করছি। আমাদের মধ্যে বন্ডিং খুবই ভালো, কারণ আমরা সবাই নরসিংদীকে নিয়ে ভাবি। আমরা একসাথেই চলি। আমি খোকন ভাইকে বলছি–আমি পাস করলে আপনাকে চাইব। আমরা সবাই মিলে নরসিংদী গড়তে চাই। আপনি পাস করলে প্রয়োজন বোধ করলে আমি পাশে আছি আপনার, আপনি স্মরণ কইরেন আপনার ভাইকে। নরসিংদী নিয়ে আমার যে বক্তব্য খোকন ভাই ও শিরিন আক্তারেরও একই বক্তব্য।’ 

এদিকে গণঅধিকারের প্রার্থী শিরিন আক্তার বলেন, ‘আমরা তিনজন প্রার্থী তারা দীর্ঘদিন থেকে এক জায়গায় বসবাস করে আসছি। নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী এটা থাকবেই, স্বাভাবিক। তাই বলে যে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে–এরকম কিছু আমি মনে করি না। আমরা একই আসনের, একই গ্রামের। তারপরও ভোটাররা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। এটা নিয়ে আমার কোনো হেজিটেশন নাই।’

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর