কিশোরগঞ্জের ৬টি আসনে জয়ী হলেন যারা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। বাকি একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ১১ দলীয় জোট প্রার্থী 'রিক্সা' প্রতীকের হেদায়াতুল্লাহ হাদী। তিনি ভোট পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮টি। এ আসনের মোট ১৮১টি কেন্দ্রের হিসেব অনুযায়ী মাজহারুল ইসলাম ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, আসনটিতে মোট ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ। এখানে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৫ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির জালাল উদ্দীন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মোড়ল। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট। এখানে ১৭০টি কেন্দ্রের ভোট গণনায় দেখা যায় ২৪ হাজার ৬৫৫ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী। আসনটিতে ভোট পড়েছে প্রায় ৫৩ শতাংশ। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৫ লক্ষ ৩২ হাজার ৫১৬ জন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির ওসমান ফারুক ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। এখানে ১৫১টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ১০ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে ওসমান ফারুক এমপি নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৪ লক্ষ ৪৮ হাজার ৬২৫ জন হলেও ভোটদানের হার ছিল ৫১ শতাংশ।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান ১ লক্ষ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। মোট ১৫০টি কেন্দ্রের হিসেব অনুযায়ী, ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে আসনটি নিজের করে নিয়েছেন। আসনটিতে মোট ভোটার ৪ লক্ষ ৮ হাজার ৩৫২ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৫০ শতাংশ ভোটার।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ধানের শীষ প্রতীকের সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট। আসনের ১১৯টি কেন্দ্রের হিসেব বলছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ১৩ হাজার ৯৩ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন শেখ মজিবুর রহমান ইকবাল। এখানে ৩ লক্ষ ৫৩ হাজার ৫৬৬ জন ভোটার আছেন। ভোট প্রদানের হার ছিল ৫৮ শতাংশ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন 'রিক্সা' প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট। অর্থাৎ, ১৪২টি কেন্দ্রের ফলাফল বলছে, ১ লক্ষ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শরীফুল। ৪ লক্ষ ২৮ হাজার ৮০৪ জন ভোটের এই আসনে ভোট পড়েছে ৫৮ শতাংশ।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদের বক্তব্যকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর