১৭ বছর কারাবাসের পর বড় ব্যবধানে জয় বিএনপির পিন্টুর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল আসনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। 

দীর্ঘ ১৭ বছর কারাবন্দী থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে মুক্ত হন দলটির বর্ষীয়ান এই নেতা। এরপর এবারের নির্বাচনে অংশ নিয়েই গড়লেন ইতিহাস।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন আবদুস ছালাম পিন্টু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। অর্থাৎ, ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। 

শুধু তাই নয়, এ আসনের প্রতিটি কেন্দ্রে জয়লাভ করার গৌরব অর্জন করেছেন পিন্টু। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্রেও দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। ১৩৯ কেন্দ্রের এই আসনে এবার ভোট পড়েছে ৬৪ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।

উল্লেখ্য, টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুস সালাম পিন্টু। পাশাপাশি ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন তিনি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর