ঢাকার ২০টি আসনে নির্বাচিত হলেন যাঁরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২১০টিতে জয় পেয়ে এরই মধ্যে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট জারি করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে।

এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি। বাকি ৭টিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীরা।

ঢাকা-১: ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন বিএনপির খোন্দকার আবু আশফাক। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা-২: ধানের শীষের আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

ঢাকা-৩: ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪: জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৬: বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা-৭: ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির হামিদুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৮: বিজয়ী হয়েছেন বিএনপির মির্জা আব্বাস। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫ হাজার ২৩৯ ভোট বেশি পেয়েছেন।

ঢাকা-৯: জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ (১ লাখ ১১ হাজার ২১২ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-১০: ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির শেখ রবিউল আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা-১১: ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা-১২: জিতেছেন জামায়াতের মো. সাইফুল আলম (৫৩,৭৭৩ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সাইফুল হক (কোদাল) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা-১৩: ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

ঢাকা-১৪: বিজয়ী হয়েছেন জামায়াতের মীর আহমাদ বিন কাসেম (১ লাখ ১ হাজার ১১৩ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা-১৫: ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭ ভোট।

ঢাকা-১৬: ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতের মো. আব্দুল বাতেন (৮৮,৮২৮ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট।

ঢাকা-১৭: ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা-১৮: ১ লাখ ৪৪ হাজার৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা-১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০: বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ...
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর