মুন্সিগঞ্জে সিএনজি–বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা হয়।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রাসেল কবির (৪২) নামের এক ব্যবসায়ী।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সিগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আজ সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মরদেহ সদর হাসপাতালে রয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর