অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন স্বপন (১৬) উপজেলার চরতেরটেকীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুরে নাসির উদ্দীন স্বপন বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলার হোসেন্দী এলাকায় তার বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছিল। পথে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর বাইকসহ ছিটকে পড়ে স্বপন। 

এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা স্বপনকে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়ে এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর