কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ সিরাজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে

শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে এলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয় তাকে। ইনহেলিশন বার্নসহ শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় মো. সিরাজ (২৮) নামে দগ্ধ অবস্থায় একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে এলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয় তাকে। ইনহেলিশন বার্নসহ শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।’

উল্লেখ্য, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাম্পে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। পরে দিনগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর