মির্জাপুরে ডাম্পট্রাক ঘরে ঢুকে প্রাণ গেলে ঘুমন্ত বৃদ্ধের

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি চলন্ত ডাম্পট্রাক ঘরে ঢুকে নাজিম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি চলন্ত ডাম্পট্রাক ঘরে ঢুকে নাজিম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে নাজিম উদ্দিন (৭৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে কুড়ালিয়াপাড়া আঞ্চলিক সড়ক সংলগ্ন নাজিম উদ্দিনের ঘরে মাটি ভর্তি ডাম্পট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ট্রাকের নিচে পড়ে আছেন তাঁর স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর খেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়।

পরিবারের সদস্যের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ডাম্প ট্রাক ঘরের ভেতর ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালকসহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পৌঁছায়। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর