নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পানির ভেতরে থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল।

নিহত শিশু আশরাফুলের বাবা শাহীন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক। 

স্বজনেরা জানান, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। 

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই তদন্ত চলছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক...
ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
জুলাই নিয়ে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ
ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর