মুন্সিগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তাদের মৃত্যু হয়। 

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন—লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। 

স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে এলাকায় সন্দেহ ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের। 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। 

সংবাদ পেয়ে লৌহজং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজকে তাদের মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর