কিশোরগঞ্জ জেলা বারের ৯ পদে বিএনপি, ৫টিতে জয় পেল আ. লীগ

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থী দিয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছে।

 

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে বিজয়ী হয়েছে আওয়ামীপন্থি প্রার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মো. ইদ্রিস মিয়া।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবী মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।

একই ফোরাম থেকে আইনজীবী আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে টানা ষষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থী দিয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছে।

বিজয়ী অন্যরা হলো– সহ–সভাপতি এ এম ছাদ্দাদুল হক, লাইব্রেরি সম্পাদক মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অডিটর মো. আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

আওয়ামীপন্থি বিজয়ী প্রার্থীরা হলো– সহসভাপতি মুফতি মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ভূঁইয়া ও মো. আবু সাইম এবং সদস্য মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর