কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল একজনের

‘গরুর মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতপরিচয় এক লোক আজ সেহরির সময় একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এসময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে, গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

খবর দিলে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। পাশে একটি গরু ছিল সেটিও থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে।’

ওসি আরও বলেন, ‘গরুর মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।’

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর