চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণা, একই ফেস্টুনে শেখ মুজিব-জিয়া-তারেক

শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাবেক ওই যুবদল নেতা নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে ফেস্টুনে শেখ মজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাবেক ওই যুবদল নেতা নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে ফেস্টুনে শেখ মজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।

স্থানীয় সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে সম্প্রতি ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনী ফেস্টুন এলাকায় টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। ওই ফেস্টুনে উপরের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডানপাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ফেস্টুনে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করেছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

বিষয়টি নিয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, ‘আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করব। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে, তাই দুজনের ছবিই আমি রেখেছি। আর তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, সে এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে এ ছবিগুলো রাখিনি।’ 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর