গাজীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বজনদের হাসপাতাল ভাঙচুর, হাসপাতাল সিলগালা 

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার অভিযোগে লাইফ কেয়ার হসপিটালে ভাঙচুর চালিয়েছে প্রসূতির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার অভিযোগে লাইফ কেয়ার হসপিটালে ভাঙচুর চালিয়েছে প্রসূতির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার হসপিটালে উপজেলার উজিলাব গ্রামের  রুমা আক্তার নামে এক প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকেই প্রসূতি রুমাকে অপারেশন থিয়েটারে পর্যবেক্ষণে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পরও পর্যবেক্ষণে থাকা রুমার সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না স্বজনদের। এ নিয়ে স্বজনের মাঝে সন্দেহের তৈরি হয়। একপর্যায়ের নারীর স্বজনেরা জোর করেই অপারেশন থিয়েটারের ভেতরে গিয়ে রুমাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানা করতে থাকে। পরে রোগীর স্বজনদের তোপের মুখে সোমবার ভোর ৫টার দিকে একপর্যায়ে তারা প্রসূতি রুমাকে মৃত অবস্থায় উত্তরার হাই কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে রুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন। এছাড়া প্রসূতি মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর