ঈদযাত্রায় গাজীপুরে যানজটের যে অবস্থা জানা যাচ্ছে

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যাত্রীরা বলছেন, সড়ক পরিস্থিতি ভালো থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যাত্রীরা বলছেন, সড়ক পরিস্থিতি ভালো থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় দেন সঙ্কুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী উঠানামা করায় এ পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর কিছুটা সময় বেশি লাগছে। 

গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। তবে দুপুরের পর পোশাক কারখানা ছুটি হলে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়তে পারে। 

যানজটের তেমন ভোগান্তির না থাকলেও অনেক যাত্রীর অভিযোগ, ঈদকে সামনে রেখে তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। 

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ার পর রাতে অনেক শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গাজীপুর ছেড়েছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সকালেও এ ভিড় অব্যাহত রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা কম।

সড়ক পরিস্থিতি ভালো থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে এবার তীব্র যানজট ও ভোগান্তি হবে না। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে বিজিএমইএ, বিকেএমইএ ও অন্যান্য সংগঠনের আওতায় ৩ হাজার কারখানা রয়েছে। বেতন-ভাতা পরিশোধ করার পর গতকাল পর্যন্ত ৫৮ ভাগ কারখানায় ছুটি হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত ৭২ ভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হবে এবং বাকি কারখানাগুলো আগামীকাল ছুটি হবে। ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে এবার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হবে না। এখন পর্যন্ত গাজীপুর শিল্প এলাকায় পরিবেশ শান্ত রয়েছে, কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর