শরীয়তপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

শরীয়তপুরের ডামুড্যায় ট্রলির ধাক্কায় রমজান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা হয়।

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

শরীয়তপুরের ডামুড্যায় ট্রলির ধাক্কায় রমজান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত রমজান উপজেলার কনেশ্বর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সে নিউনেস ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ডামুড্যার আখন বাড়ির জামে মসজিদের সামনে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ায় সময় একটি ট্রলির ধাক্কা দেয় রমজানকে। এসময় সড়কে পরে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইশা জানান, হাসপাতালে আনার সময় শিশুটি অচেতন ছিল এবং তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর