গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০, অগ্নিসংযোগ–লুটপাট

কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় একটি টিনের ঘরের ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় একটি টিনের ঘরের ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এ হামলা হয়।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর  জাকারিয়া শেখ,তার চাচতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ রুহুল আমীনের বাড়ীতে গিয়ে হামলা করে। এতে প্রতিপক্ষের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে রুহুল আমীন, তার স্ত্রী আকিরুন্নেছা বেগম, দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম এবং সবুজ শেখসহ অন্তত ১০জন আহত হয়। এসময় বাড়ির একটি টিনের ঘরে অগ্নিসংযোগ করে লুটপাট ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর