গোপালগঞ্জে ইজিবাইক চাপায় ও পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম

গোপালগঞ্জে পৃথক স্থানে ইজিবাইকের চাপায় ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার মুকসুদপুর উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এসব ঘটনা হয়।  

উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট গ্রামীণ সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে গতকাল সন্ধ্যায় ইজিবাইক চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়। সে কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।

এদিকে, একইদিন দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ছাগলছিড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী। এসময় দ্রুতগামীর একটি ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয় সে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পানিতে ডুবে যাওয়া শিশুর বিষয়ে ওসি বলেন, ‘শিশু রায়হান প্রায় তিন বছর ধরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। দুপুরে অসাবধানতাবশতভাবে প্রতিবেশী কুটু শেখের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি দেখে আশপাশের অন্য শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করলেও ততক্ষণে রায়হানের মৃত্যু হয়।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর