মাদারীপুর বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ১

মাদারীপুরের শিবচরে প্রাইভেট কারের ভাড়া বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পরিবহনশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া একজন শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে। 

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

মাদারীপুরের শিবচরে প্রাইভেট কারের ভাড়া বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পরিবহনশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া একজন শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে আহত ব্যক্তির নাম আরমান সরদার (৩৫)। তিনি শিবচরের সিকদারকান্দি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে শিবচরের পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে তিনি শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) শাজাহান মোল্লার ছেলে ফারুক মোল্লার ভাড়া গাড়ির অফিসে গিয়ে একটি প্রাইভেট কার ভাড়া নিতে চান। ভাড়া বেশি চাওয়ায় চালকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

খবর পেয়ে আজমলের পক্ষের লোকজন গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া অফিসটি ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে, একপর্যায়ে আজমলের পক্ষের জিয়াউল হক (৪৫) নামের এক ব্যক্তি গুলি ছুড়লে আরমান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ সময় আজিজুল ইসলাম নামের আরেক শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) শাজাহান মোল্লা বলেন, ‘পরিবহন শ্রমিকদের সাথে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ‘আজমল হুদার লোকজন আমার ছেলের অফিস ভাঙচুর করেছে। তাদের লোক জিয়া আমাদের এক শ্রমিককে গুলি করেছে। একজনকে পিটিয়ে আহত করেছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।’

এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী বলেন, ‘চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণেই এই ঝামেলা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। কয়েকজন চাঁদাবাজ আমার সঙ্গে আজেবাজে ব্যবহার করেছে। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে তারা সরতে বাধ্য হইছে। এখানে আমার কোনো লোক সন্ত্রাসী কার্যকলাপ করেনি।’

শিবচর থানার ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাত থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর