৪৩ ঘণ্টা পর মিলল পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ  

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আরাফাত হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর আড়াইটার দিকে আরাফাত তার চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। মাওয়া এলাকায় গোসলের একপর্যায়ে প্রবল স্রোতের মুখে পড়ে তলিয়ে যায় সে। তার সঙ্গে থাকা অন্য তিন বন্ধু কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং কোস্টগার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গত দুদিন ধরে বিরতিহীন তল্লাশি চললেও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। অবশেষে আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'খবর পাওয়ার পর থেকেই আমাদের ইউনিট ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালিয়েছে। মঙ্গলবার সকালে ৪ নম্বর পিলারের কাছে মরদেহটি ভেসে উঠলে সেটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।' 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর