স্বামীর ওপর থেকে চাপ কমাতে মাগুরায় তেলের লাইনে নারীরা

‘স্বামী কৃষিকাজ করে। তেল নিতে অনেক সময় লাগে— পুরো একটা দিন লেগে যায়। স্বামীরা সারাদিন দাঁড়িয়ে তেল নিতে গেলে কৃষির অনেক কাজ নষ্ট হয়। তাই আমি স্বামীর কাজে সহযোগিতা করতে লাইনে দাঁড়িয়ে তেল নিতে এসেছি।’

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

মাগুরায় তেলের পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। এতে অসুবিধায় পড়েছেন কৃষকসহ কর্মব্যস্ত মানুষেরা। এ অবস্থায় তেলের লাইনে দাঁড়াচ্ছে নারীরা। তারা স্বামীদের কাজের সুবিধার্থে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।

মাগুরা জেলায় ১২টি তেলের পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেনের জন্য কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা ভিড় করছেন। তবে এ সময় জেলার বেশ কিছু পাম্পে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানতালে সহযোগিতা করতে দেখা যায়।

বহির্বিশ্বে যখন জ্বালানি সংকট দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে মাগুরায় নারীরা বাড়ির কাজ শেষ করে স্বামীদের কাজে, অর্থাৎ তেল নিতে সহযোগিতা করছেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে মাগুরার ফাতেমা ফিলিং স্টেশনে পুরুষদের পাশাপাশি নারীদেরও লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে।

মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় এলিজা বেগমকে ছেলেকে কোলে নিয়ে স্বামীর কাজে সহযোগিতা করতে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। শুধু এলিজা বেগমই নন, তার মতো অনেক নারীই এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে এগিয়ে এসেছেন।

এলিজা বেগম বলেন, ‘স্বামী কৃষিকাজ করে। তেল নিতে অনেক সময় লাগে— পুরো একটা দিন লেগে যায়। স্বামীরা সারাদিন দাঁড়িয়ে তেল নিতে গেলে কৃষির অনেক কাজ নষ্ট হয়। তাই আমি স্বামীর কাজে সহযোগিতা করতে লাইনে দাঁড়িয়ে তেল নিতে এসেছি।’

এদিকে, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। বহির্বিশ্বে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় যানবাহন চালকসহ বিশেষ করে কৃষকদের অতিরিক্ত ব্যস্ততার ফলে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তবে সবাই যাতে সুষ্ঠুভাবে জ্বালানি তেল পায়, সে জন্য প্রতিটি পাম্পে জেলা ম্যাজিস্ট্রেট মনিটরিং করছেন। এছাড়া একজন অফিসার নিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।’

জেলা প্রশাসক সবাইকে ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহের আহ্বান জানান।

মাগুরায় মোট ১২টি পেট্রোল পাম্প রয়েছে। মাগুরা সদর এলাকার পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা গেছে, বিশেষ করে কৃষকরা সেচযন্ত্র ব্যবহারের জন্য ডিজেল পেতে বেগ পোহাচ্ছে।

অনেক কৃষক জানিয়েছেন, বোরো ধান আবাদে এখনো তাদের সেচযন্ত্রের জন্য অনেক ডিজেল প্রয়োজন। যদি কোনো কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে তারা ধান আবাদে ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে যতটা সম্ভব গ্রাহকদের কাছে তেল সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর