ডেমরায় বাসায় ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

রাজধানীর ডেমরা মুসলিমনগর এলাকার একটি বাসায় ওয়ালিদ হাসান চৌধুরী নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। বুধবার দুপুরের দিকে ডেমরা মুসলিমনগরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ালিদ ডেমরার সানারপাড় এলাকার আবুল হাসান চৌধুরীর ছেলে। সে ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

মৃত ওয়ালিদের বাবা আবুল হাসান চৌধুরী বলেন, ‘ওয়ালিদ একটু জেদি প্রকৃতির ছিল। জিদ করার কারণে গত দুইমাস আগে একটি মোটরসাইকেল কিনে দেই। চলতি মাসের ২১ তারিখে এসএসসি পরীক্ষা। ভালো করে পড়াশুনা করে না। এসব নিয়ে মাঝে মাঝেই তাকে বকাবকি করি। গত রাতেও বকাঝকা করা হয়। সকালে ওয়ালিদের ঘরের দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকি পরও দরজা খুলে না। পরে দরজা ভেঙে দেখা যায় ওয়ালিদ ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর