খেলার মাঠ নিয়ে দ্বন্দ্ব, টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা সংঘর্ষ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ এএম

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেওয়াকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে।

এসময় বেশ কয়েকটি দোকান ও বাড়ি-ঘর ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা।

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এ সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চাইলে বাধা দেয় মসজিদ পাড়ার ছেলেরা। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সন্ধ্যা হয়ে গেলে টর্চলাইট জ্বালিয়ে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ অব্যহত রাখে উভয় পক্ষের লোকজন।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অভিযোগের ভিত্তিতে বাড়ি-ঘর এবং দোকান-পাট ভাঙচুরসহ সকল বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর