সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল নারীর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়িচাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত সোমবার দিনগত রাতে দমকা হওয়া বয়ে যায়। মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুড়ানোর সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি মো. মাসুদ খান আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
লোডিং...

এলাকার খবর