বেলাব ছাত্রদল কমিটিতে বিবাহিত নেতাকে সভাপতি করার অভিযোগ, সড়কে আগুন

নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতারা। তাদের অভিযোগ, নবগঠিত এই কমিটিতে বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন এমন এক নেতাকে সভাপতি করা হয়েছে। তবে এসব অভিযোগ ভুয়া এবং মিথ্যা বলে জানিয়েছেন সভাপতির পদ পাওয়া আশিক সুজন মামুন। 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতারা। তাদের অভিযোগ, নবগঠিত এই কমিটিতে বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন এমন এক নেতাকে সভাপতি করা হয়েছে। তবে এসব অভিযোগ ভুয়া এবং মিথ্যা বলে জানিয়েছেন সভাপতির পদ পাওয়া আশিক সুজন মামুন। 

আজ মঙ্গলবার বেলাব বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দেয় এবং স্লোগান দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান পদবঞ্চিতরা। 

এদিকে খবর পেয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনাস্থলে গেলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। গতকাল সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। 

৬ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থান পাওয়া আশিক সুজন মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন। এ নিয়ে সামাজাকি মাধ্যমে সমালোচনা এবং কমিটি বাতিলের জন্য দাবি জানান তারা। মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে প্রতিবাদ করেন পদবঞ্চিতরা। 

এ বিষয়ে নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, ‘আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেন। এ কারণে আমার প্রতিপক্ষ ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল যারা তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাব বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে বলে শুনেছি।’

আশিক সুজন মামুন আরও বলেন, ‘আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর