মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা করায় পরিবারকে ‘হুমকি’

শরীয়তপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির পরিবারের লোকজনের বিরুদ্ধে। ন্যায় বিচার পেতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

শরীয়তপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির পরিবারের লোকজনের বিরুদ্ধে। ন্যায় বিচার পেতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার একটি মাদরাসার পঞ্চম শ্রণির শিক্ষার্থী ভুক্তভোগী শিশুটি। গত ৪ এপ্রিল মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে উপজেলার শাজাহান মোল্লার ছেলে শাওন মোল্লা (২৭) শিশুটিকে গলা চেপে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি কান্না করলে আসামি শাওন মেয়েটিকে বাড়িতে গিয়ে বিষয়টি না বলতে ভয়ভীতি দেখান। ওই ছাত্রী কান্নারত অবস্থায় বাড়িতে গিয়ে তাঁর মাকে সব খুলে বলে। পরে অসুস্থ হয়ে পড়লে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিচার পেতে ৫ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শিশুটিকে ধর্ষণ করেছে বখাটে শাওন। এ ঘটনায় পরিবার মামলা করেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা করায় আসামি শাওনের পরিবার ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে। তাই ন্যায় বিচার চায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। 

ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, ‘আমার শিশু মেয়েটিকে শাওন ধর্ষণ করেছে। তাই শাওনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন শাস্তি চাই, যাতে এই দেশে আর এমন কোনো ঘটনা না ঘটে।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘মামলার আসামি শাওন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তর সমস্ত কার্যক্রম প্রায় সম্পূর্ণ। এখন ডিএনএ রিপোর্ট পেলে চার্জশিট দেওয়া হবে।’

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর