সাভারে নির্ধারিত সময়ের আগেই পাইপ লাইনের গ্যাস বন্ধ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

সাভারে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য তিতাস গ্যাস লাইনের পাইপ স্থানান্তরের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে এবং এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেয়। 

তিতাস কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে পাইপ লাইন স্থানান্তরের জন্য আজ সকাল ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ফলে, সাভার, আশুলিয়া-বাইপাইল, নবীনগর-চন্দ্রা, ঢাকা ইপিজেড, শ্রীপুর ও গাজীপুরের কিছু এলাকাসহ আশেপাশের ১৫টির বেশি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাইপলাইন স্থানান্তর ও ইন্টারলিংকিং কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে নির্ধারিত সময়ের আগেই সকাল ৬টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্যাস না থাকায় অনেককে রেস্টুরেন্টে সকালের নাস্তার জন্য ভীড় করতে দেখা যায়।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর