ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধুসহ গ্রেপ্তার ৩ 

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধুসহ  তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়িকে খুন করেন পুত্রবধু। এ ব্যাপারে অভিযুক্ত নারী পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।  

গ্রেপ্তার আসামিরা হলো– পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত আছমা আক্তারের পুত্রবধু আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পুত্রবধু আরিফা আক্তার দাবি করেন, গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ি নিহত হন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নামে পুলিশের একটি চৌকস টিম। 

এসআই সুজন রঞ্জন তালুকদার বলেন, প্রাথমিক তদন্তে পুত্রবধূ আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। এসময় তিনি নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়িকে খুন করার কথা জানান এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আরও দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি ( ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর বলেন, ডাকাতির ঘটনায় পুত্রবধু আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের সনাক্ত করে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর