নববর্ষকে স্বাগত জানাতে বৈশাখী শোভাযাত্রা শুরু

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি এবং রমনার বটমূলে ছায়ানটের গানে গানে বর্ষবরণ আয়োজনের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। লোকজ মোটিফ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যের মিলনে বর্ণাঢ্য আয়োজন।

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম

নতুন বছরকে বরণ করে নেওয়ার মূল আয়োজন বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে সকাল ৯টা ৩ মিনিটে। জাতীয় সংগীতের মাধ্যমে চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হবে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য 'নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

বৈশাখী শোভাযাত্রায় এবার মোট পাঁচটি প্রধান মোটিফ রাখা হয়েছে। এগুলো হলো–মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়। দোতারা বাঙালির লোকসংগীতের প্রাণ হিসেবে আমাদের সাংস্কৃতিক শেকড়কে তুলে ধরে, পাশাপাশি বাউল শিল্পীদের অবমূল্যায়নের প্রেক্ষাপটে সংগীতের মর্যাদার কথাও স্মরণ করিয়ে দেয়। নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের আদলে নির্মিত কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি ও আভিজাত্যের প্রতীক। টেপা আকৃতির ঘোড়া গ্রামবাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে। পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও বৈশ্বিক শান্তির বার্তা দেয়।

এদিকে পুরোনোকে বিদায় জানিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের গানে গানে হলো বর্ষবরণ। সকাল সোয়া ৬টায় সমবেত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয় অুনষ্ঠান।

নববর্ষ বরণে প্রভাতি আয়োজনে এবারের মূল ভাবনা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। অনুষ্ঠান সাজানো হয়  রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে। এছাড়াও রয়েছে লোকগান। এবারের আয়োজনে মোট ২২টি গানের মধ্যে ৮টি সম্মিলিত কণ্ঠে, একক কণ্ঠের গান ১৪টি। ছায়ানটের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পীসহ প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা যায়, হলের ভেতরে সমকামিতার অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। তখন দুপক্ষই তর্কে জড়িয়ে যায়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর