ফুটবল উদ্ধার করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে গেল শিক্ষার্থী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

ঢাকার দোহার উপজেলার নারিশাঘাট এলাকায় পদ্মা নদীতে হাসান শেখ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয় সে।

নিখোঁজ হাসান শেখ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের খইরখোলা এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে ও শাইনপুকুর উদয়ন প্রিপ্যারেটরি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে হাসান শেখ তার বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পাড়ে ফুটবল খেলছিল। হঠাং করে বল নদীতে পড়ে গেলে হাসান শেখ বলটি আনতে পানিতে ঝাপ দেয়। একটা পর্যায় সে নদীতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করতে চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে পরিবারের লোকজন পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার খোঁজ মেলেনি।

বুধবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসানের কোনো সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল।

এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, ‘আজ বুধবার সকাল সাড়ে ৮টায় অভিযান শুরু করেছি। এখনো মরদেহ পাওয়া যায়নি। বিকেল ৩টায় আমরা ট্রলার যোগে উদ্ধার অভিযান আবারও শুরু করব।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর