গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দেওয়া ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দেওয়া ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে গতকাল বুধবার রাত ৮টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করেন। এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় উত্তেজিত ছেলে নুরুল গাজী তাঁর বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত ছেলে নুরুল গাজী।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।’

এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এমনটি ঘটেছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর