সক্রিয় ৫০ অপরাধী চক্র, মোহাম্মদপুরে ২০ মাসে ২৩ হত্যা

ঢাকার মোহাম্মদপুরে গত ২০ মাসে ২৩টি হত্যাকাণ্ড, সক্রিয় অন্তত ৫০টি অপরাধী চক্র। মাদক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা।

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম

১২ এপ্রিল বিকেল। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার ঢালে প্রতিপক্ষের কয়েকজন তাড়া করে ইমন ওরফে অ্যালেক্স ইমনকে। এক সময় রাস্তার ওপর পরে গেলে সেখানেই তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ইমনের।

এ ঘটনার ঠিক তিন দিন পর রাত ১টার দিকে সাদেক খান ইটখোলার সামনে কুপিয়ে হত্যা করা হয় আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে। নিহত দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডজনখানেক মামলার আসামি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান বলছে, গত ২০ মাসে মাদকের টাকা ভাগাভাগি, দখল, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ নিজেদের মধ্যে দ্বন্দ্বে খুন হয়েছে ২৩ জন। এ সময়ে প্রতিদিন গড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অন্তত পাঁচটি করে।

ডিএমপি ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘এ সকল সন্ত্রাসীদেরকে শেলটার দেওয়ার মতো মানুষ আছে। যখন যে রাজনৈতিক দলই আসুক তারা সে দলের ছত্রছায়ায় নিজেদের কাজ করতে থাকে।’

খোদ পুলিশই বলছে, মোহাম্মদপুরে অন্তত অর্ধশত অপরাধী চক্র রয়েছে। গত ২০ মাসে মোহাম্মদপুর থানাতেই গ্রেপ্তার সাড়ে চার হাজার। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি চুরি-ছিনতাই-হত্যা।

ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বলেন, একযোগে সব জায়গায় না পারলেও রায়ের বাজার, বসিলা ও ঢাকা উদ্যানকেন্দ্রীক অভিযান প্রায়ই পরিচালনা করা হয়। এতে করে ছিনতাই বা ছোট-খাট অপরাধকারীরা ধরা পড়ে।

আশির দশক থেকেই মোহাম্মদপুরে আধিপত্য নিয়ে বিভিন্ন গ্রুপের সংঘাতে জিম্মি এলাকাবাসী। বিভিন্ন সরকারের সময় বদলেছে কেবল গডফাদার বা প্রভাবশালী আশ্রয়দাতাদের নাম। জোসেফ বাহিনী থেকে শুরু করে পিচ্চি হেলাল নানা গ্রুপের শীর্ষ সন্ত্রাসীরা গ্রেপ্তার হলেও, বারবার জামিনে বেরিয়ে যাওয়ায় হয়নি বিচার বা শাস্তি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর