নারীর প্রতি সহিংসতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ দেশের চলচ্চিত্র প্রদর্শনী ‘আফটার দ্য সাইলেন্স’

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম সিনেমাটা-এর আয়োজনে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

এই প্রদর্শনীতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।

‘আফটার দ্য সাইলেন্স’ ফিল্ম প্রোগ্রামের কিউরেটর ফারহানা ফারহা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনো নির্দিষ্ট ভূগোল বা সীমারেখায় আবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রেক্ষাপটে এটি নানা রূপে ও মাত্রায় বিদ্যমান। শুধু নারী নয় - হিজড়া, ট্রান্স উইমেন, এমনকি শিশুরাও এই সহিংসতার শিকার। এই ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আমাদের এই ১২টি চলচ্চিত্র যেন ১২টি প্রতিরোধী কণ্ঠস্বর। নীরবতা ভাঙার আহ্বান থেকেই প্রোগ্রামের নাম রাখা হয়েছে “আফটার দ্য সাইলেন্স।”’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সৈয়দ শাহজাদা আল করিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি এই ধরনের থিমেটিক চলচ্চিত্র প্রদর্শনীর প্রশংসা করেন এবং তরুণ নির্মাতাদের সঙ্গে চলচ্চিত্রের নানান দিক নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর সহ-আয়োজক ছিল টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর