ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম ওরফে স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

ঢাকার ধামরাই উপজেলায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম ওরফে স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ শনিবার সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ একটি ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গভীর তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর প্রতিবেশী শামীম ওরফে স্বপনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়া খেলায় আসক্ত। তিনি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার টাকার জন্য ঘটনার দিন প্রথমে কৌশলে ওই শিক্ষার্থীর রুমে প্রবেশ করেন এবং চাহিদা মাফিক টাকা না পেয়ে চাকু দিয়ে ওই শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাত করে এবং শিল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে। পরবর্তীতে তার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে লুট হয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগীর নানি শনাক্ত করেছেন।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর