চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধের অভিযোগ, মই বেয়ে চলছে ১০ পরিবার

গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় প্রভাব খাটিয়ে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপয়ান্তর না পেয়ে ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করছে ১০টি পরিবারের বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

রাস্তা খুলে দেওয়ার দাবিতে সোমবার দুপুরে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় প্রভাব খাটিয়ে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপয়ান্তর না পেয়ে ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করছে ১০টি পরিবারের বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ।

ভুক্তভোগীদের দাবি, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তমা আক্তার গাছা থানা ও সিটি কর্পোরেশনের অভিযোগ দিয়েছেন। রাস্তা খুলে দেওয়ার দাবিতে সোমবার দুপুরে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মই বেয়ে চলাচল করছে ১০টি পরিবারের বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ সময় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, কয়েক বছর আগে ৪ শতাংশ জমি সাফ কবলা দলিলে কিনে নেন তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম। বাড়িটি কেনার সময় উত্তর দিক দিয়ে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ রাস্তাসহ কেনা হয়। এই রাস্তা দিয়ে যুগ যুগ ধরে মানুষ চলাচল করে আসছেন তারা। তবে এই রাস্তা দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী নিলু চান খান। রাস্তা বন্ধ করে দেওয়ায় ১০টি পরিবার চলাচল করতে পারছে না। তারা চালের ওপর দিয়ে মই বেয়ে দুই দিন ধরে চলাচল করছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের। 

ভুক্তভোগী তমা আক্তার বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী, আমি সন্তানসহ ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করি। আমার প্রতিবেশী প্রথম থেকেই আমাদের সঙ্গে শত্রুতা করে রাস্তা নিয়ে ঝামেলা করে। নতুন করে দু-দিন আগে ইটের গাঁথুনি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আমি ন্যায় সংগতভাবে বাঁধা দিতে গেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এখন এটির কোনো সমাধান হচ্ছে না, আমরা ঘর থেকে বের হতে পারছি না, মই বেয়ে বের হলে আবার ঢুকতে পারছি না।’ 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নিলু চাঁন খান বলেন,‘ তিনি যখন জমি কেনেন ওই জমিতে রাস্তা উল্লেখ ছিল। তবে অন্য জায়গা দিয়ে সে বেশি দখল করে ফেলেছে। এখন এই জায়গাটি আমার, এ জন্য আমি বন্ধ করে দিয়েছি।’

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। রাস্তাটি যেন খুলে দেয় সেটি আমরা বলে দিয়ে এসেছি।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর