গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেই নিহত হয়নি।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর