দোহারে অগ্নিকাণ্ড

দুই সন্তান ও নাতিকে বাঁচালেও শেষ রক্ষা হলো না দম্পতির

ঢাকার দোহারে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতি। আগুন থেকে দুই মেয়ে ও নাতিকে উদ্ধার করা হলেও তারা নিজেরা বের হতে পারেননি।

আপডেট : ০৯ মে ২০২৬, ১২:৫০ পিএম

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের রাধানগর এলাকায় আগুনে পুড়ে সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির মৃত্যু হয়েছে। একই সঙ্গে তাদের ১২ বছরের খাদিজা ও ১৩ বছরের জান্নাতুল নামে দুই মেয়ে আহত হয়েছে। 

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে সালাম শিকদার তার স্ত্রী নাসিমা বেগম, দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা আর ৩ বছরের নাতি রিসাদকে নিয়ে ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত আনুমানিক একটার দিকে হঠাৎ আগুন দেখে সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম দুই মেয়ে ও নাতিকে জানালা ভেঙ্গে বের করে দেন। তবে সালাম শিকদার ও তার স্ত্রী আগুনের ভয়াবহতায় ঘর থেকে বের হতে পারেননি। 

স্থানীয় ও নিহতের স্বজনেরা আরও জানান, এই দম্পতির দুই সন্তানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের বের করার চেস্টা করলেও ব্যর্থ হয়। পরে দোহার ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুজনই পুড়ে মারা যান। 

এদিকে কীভাবে এ আগুন লাগলো তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ। দোহার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর