রাজবাড়ী থেকে নিখোঁজের ১১ দিন পর ফরিদপুরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:০২ পিএম

রাজবাড়ীর উজানচরের চর কর্ণসোনা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর ফরিদপুরে মা ও শিশু কন্যার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের পাড়ায় হাকিম মোল্লার পুকুরপাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুকুরপাড়ে কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ হয় তাদের। পরে মাটিচাপা অবস্থায় মানুষের পা দেখতে পেয়ে তারা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি কলাগাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নিহতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চর কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী জাহানা আক্তার ও তাদের তিন বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। জাহানা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেঁওতা গ্রামের লালন মোল্লার মেয়ে। আমজাদ স্থানীয় একটি ইটভাটার শ্রমিক। প্রথম স্ত্রীর মৃত্যুর পর জাহানাকে বিয়ে করেন তিনি।

নিহতের স্বামী আমজাদ শেখ জানান, গত ৪ মে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তার ভাগনে আলা খাঁর চল্লিশার অনুষ্ঠানে যান জাহানা। ফেরার পথে অন্যদের বিদায় জানিয়ে শিশু কন্যা সামিয়াকে নিয়ে ওষুধ কিনতে হামেদ খাঁর বাজারে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।

শিশুটির দাদা আব্দুর রব শেখ জানান, দাওয়াত খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। জাহানার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মোল্লা জানান, আমজাদ একটি ইটভাটায় কাজ করতেন। মাঝে মাঝে জাহানাও সেখানে যেতেন। ইটভাটার উজ্জ্বল নামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের ঘটনাও ঘটেছিল।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই ওই যুবকের বাড়ি। এ ঘটনায় উজ্জ্বলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর