শরীয়তপুরে ৬ মাসের শিশু অপহরণ, চাচি আটকের পর উদ্ধার

অপহরণের ৪০ ঘণ্টা শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ফরাজিকান্দি এলাকা থেকে জাহিদ নামের ৬ মাসের শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর চাচিকে আটক করার পর তাকে উদ্ধার করা হয়।

আপডেট : ১৭ মে ২০২৬, ১০:১৫ পিএম

অপহরণের ৪০ ঘণ্টা শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ফরাজিকান্দি এলাকা থেকে জাহিদ নামের ৬ মাসের শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর চাচিকে আটক করার পর তাকে উদ্ধার করা হয়।

আজ রোববার বিকেলে অপহরণের শিকার শিশুর চাচি আমেনা আক্তারকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। 

অপহরণর শিকার শিশু মালেশিয়া প্রবাসী জুয়েল মল্লিকের ছেলে। অভিযোগ উঠেছে, ওই শিশুর চাচি আমেনা আক্তার টাকা আদায় করার জন্য অপহরণ করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ফরাজিকান্দি এলাকার জুয়েল মল্লিক মালেশিয়া প্রবাসী। তার স্ত্রী রাত্রি বেগম ৬ মাসের শিশু সন্তান জাহিদকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। একই বাড়িতে থাকেন তার ভাশুরের স্ত্রী আমেনা আক্তার। পারিবারিক টাকা ধার-দেনা নিয়ে আমেনার সাথে শিশু জাহিদের মা রাত্রি বেগমের বিরোধ চলছিল। 

গতকাল শনিবার সকাল থেকে রাত্রির শিশু সন্তান জাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সাখে তার চাচি আমেনাও বাড়ি থেকে উধাও হন। শিশুটি নিখোঁজ হওয়ার এক ঘণ্টা পর আমেনা ভিডিও কল করে শিশুটি নিয়ে যাওয়ার তথ্য রাত্রি বেগমকে জানান। এরপর শিশুটিকে উদ্ধারের জন্য রাত্রি পদ্মা সেতু দক্ষিণ থানায় যান। সেখানে তিনি একটি লিখিত অভিযোগ করেন। রাত্রির আত্মীয়-স্বজনেরা আমেনার সাথে যোগাযোগ করে টাকা দিতে রাজি হলে তিনি (আমেনা) রোববার দুপুরে জাজিরার কাজিরহাট এলাকায় আসেন। পরে স্থানীয়রা সেখান থেকে আমেনাকে আটক করে পুলিশে দেন। আর শিশুটিকে রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। 

আটক হওয়ার পর অভিযুক্ত আমেন পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাছে শিশু জাহিদকে অপহরণের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি রাত্রি ও তার স্বামীর কাছে টাকা পাব। সেই টাকা না দেওয়া পর্যন্ত শিশুটিকে ফেরত দেওয়া হবে না। আমার লেনদেন ক্লিয়ার করা হলেই বাচ্চাটির সন্ধান জানিয়ে দেব।’

শিশু জাহিদের মা রাত্রি বেগম বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে আমার বুকের মানিক বিছানায় খেলা করছিল। আমার জা আমেনা ঘরে ঢুকে আমার ছেলেকে কোলে নেয়। এরপর সে আস্তে আস্তে বাড়ির থেকে বের হয়ে জাহিদকে নিয়ে কোথা যেন চলে যায়। ঘণ্টা খানেক পর ফোন করে জাহিদকে অপহরণ করার কথা জানান। তিনি জাহিদকে ফিরিয়ে দেওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। আমরা বাচ্চাটা ৭ দিন ধরে অসুস্থ ছিল। পুলিশ আজ রাতে আমার জাহিদকে উদ্ধার করেছে।’

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, ‘৬ মাস বয়সি একটি শিশুকে তার চাচি অপহরণ করেছে–এমন একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে রোববার ওই নারীকে আটক করা হয়েছে। আর শিশুটিকে রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর