রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদযাত্রার ভিড়

আপডেট : ২৬ মে ২০২৬, ১০:১১ পিএম

ঈদযাত্রায় সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভীড় থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। মহাখালীতে ময়মনসিংহ রুটের কয়েকটি বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী। অন্যদিকে গাবতলী থেকে নির্ধারিত সময়েই ছেড়েছে বাস।

টিকিটের জন্য অপেক্ষা করে এভাবেই সময় পার করছে ছোট্ট এই শিশু। বাড়ি যাওয়ার আনন্দে বাবা-মায়ের সাথে সকাল সকালই তারা এসেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। তবে বাসে ওঠার অপেক্ষার সময়টুকু ছিলো তার জন্য কিছুটা বিরক্তিকর।

মঙ্গলবার সকালে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভীড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে আসে। তবে অনেক যাত্রীকেই পরিবার নিয়ে টিকিটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীদের অনেকেই জানান, এবারে ঈদে বাসের টিকিটের জন্য অতিরিক্ত টাকা গুণতে হয়নি তাদের। যাত্রার সূচিতেও খুব একটা নড়চড় হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।

যাত্রীদের একজন জানালেন, আমরা ময়মনসিংহ যাব। ভাড়া বেশি নেয়নি। রেগুলার যে ভাড়াটা সেটাই নিয়েছে। 

আরেক যাত্রী জানালেন, আমি যাব জামালপুর, কিন্তু আমি ময়মনসিংহ পর্যন্ত টিকিট কেটেছি। যে ভাড়াটা সেটাই নিয়েছে আমার কাছ থেকে। 

তবে দ্বিগুণ ভাড়া ও দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অভিযোগ করেন ময়মনসিংহ রুটের বেশ কয়েকজন যাত্রী। তাদেরই একজন জানান, ৪০০ করে ভাড়া পড়বে এবং দাঁড়িয়ে লোক নিবে- এই শর্তে টিকিট বিক্রি করা হচ্ছে। ঠিক একই অভিযোগ করলেন এক যাত্রী।

এদিকে, মঙ্গলবারেও বাস টার্মিনালগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। যাত্রীদের অভিযোগ পাওয়া মাত্রই নিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা।

 এ প্রসঙ্গে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো: নেয়ামুল হালিম খান বলেন, একটা অভিযোগ যে, তাদের কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটার সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা যেটা করছি যে, যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে, তাৎক্ষণিকভাবে গাড়িতে তাকে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িতা মুভ করিয়ে দিচ্ছি। না হলে, এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার সময়টা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পেছনের বাসগুলোর জন্য জটিলতার সৃষ্টি হবে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছেন, উনারাও দেখছেন।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল বিআরটিএর টহল টিম।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর