একাধিক কারণে আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:৩৬ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে কর্পোরেশনের একটি প্রতিনিধি দল হাসপাতাল ভবন পরিদর্শনে যায়। 

জানা গেছে, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, নোংরা পরিবেশ এবং খাদ্যে ময়লা থাকার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। 

তিনি বলেন, হাসপাতালে অনেক অসংগতি রয়েছে, যা পরিবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালে রক্ত সংরক্ষণ রেফ্রিজারেটরে টেম্পারেচারের মিটার পাওয়া যায়নি, যা একটি বড় অসংগতি। এছাড়া হাসপাতালের ভেতরে যে পরিমাণ জায়গা থাকার কথা সেই পরিমাণে জায়গা নেই বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেসব রেফ্রিজারেটর আছে সেগুলোর কোনোটিতেই আমরা মিটার পাইনি... টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। মিষ্টি পেয়েছি। সেখানে কোনো ধরণের লেবেল ছাড়া এটা পেয়েছি। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। এসব সার্বিক বিষয় বিবেচনা করে আমরা ৩ লাখ টাকা জরিমানা করেছি।’  

এদিকে, গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা আগামী ৩ জুন। প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হলেও পরবর্তীতে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চায় কমিটি। 

এই প্রেক্ষিতে গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গতকাল স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে গিয়ে একটি রুটি তৈরির কারখানার সন্ধান পায়। 

এর আগে, ঘটনার দিন রাতেই নিহত এক নবজাতকের বাবার করা মামলার তদন্ত করছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর