রাজধানীতে ভাড়া বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট : ০৫ জুন ২০২৬, ১০:০৫ পিএম

রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ফাহিম হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরের রিসিপশনে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। তার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার পন্ডিত পাড়া এলাকায় হলেও চাকরির কারণে বর্তমানে তিনি শাজাহানপুরের শান্তিবাগে বসবাস করতেন। ফাহিমের বাবার নাম আব্দুল মান্নান।

নিহতের ছোট ভাই ফাহমিদ জানান, আমার বড় ভাই উত্তরায় আমাদের সঙ্গেই বসবাস করত। তবে চাকরির সুবাদে শাজাহানপুরের ওই বাসাতেই ভাড়া নেন তিনি। সপ্তাহে দুদিন ওই বাসায় থেকেই ডিউটিতে যেতেন। আর বাকি দিনগুলো আমাদের সাথে উত্তরায় থাকতেন। আজ সকালের দিকে পুলিশ আমাদেরকে জানায়, আমার ভাই নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারি। 

ফাহমিদ আরও জানান, আমার ভাই খুব সাদাসিধে ধরনের লোক ছিল। কারো সাথে তার কোন রাগ বা অভিমান ছিল না। তবে কেন বা কি কারণে আমার ভাই এই কাজটি করেছে তা আমরা কিছুই জানিনা। তবে আমরা এতটুকু বলতে পারি, আমার ভাই কিছুতেই আত্মহত্যা করতে পারে না। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ফাহিম আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর