ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

রাজধানীর হোটেল সোনারগাঁও মোড়ে সিগন্যাল অমান্য করতে বাধা দেওয়ায় এবং ভিডিও করার কারণে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এক নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন আদালত। আজ সোমবার তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেন: আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে হাতিরঝিল থানার অধীন হোটেল সোনারগাঁওয়ের ভেতরের গেট থেকে দুটি গাড়ি মূল সড়কে বের হয়। ওই সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের পথ খোলা থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। কিন্তু গাড়ি দুটি সিগন্যাল অমান্য করে জোর করে সামনে এগোতে থাকে। একপর্যায়ে গাড়ি থেকে ৪-৫ জন লোক নেমে এসে পুলিশ সদস্যকে বলেন, ‘গাড়িতে ভিআইপি আছেন, পেছনে যাওয়া যাবে না।’

এরপর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদস্য গাড়িটির নম্বর প্লেটের ভিডিও করতে গেলে গাড়ি থেকে তথাকথিত ‘ভিআইপি’ নারী আফিয়া কনক নেমে আসেন। তিনি পুলিশ সদস্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন এবং তাঁকে মারধর করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকেই এই ঘটনার সঙ্গে জড়িত ‘অতিথি গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের দুই নিরাপত্তারক্ষী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।

পরবর্তীতে ঘটনার মূল হোতা আফিয়া কনকসহ তিন আসামিকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইন অনুযায়ী আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর