নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:০২ পিএম

ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর মৃত্যুর পর ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে। 

গত রোববার মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৬) নামের ছাত্রলীগ কর্মী ডিবি হেফাজতে মারা যান। আজ দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই অফিস আদেশে জারি করা হয়। 

আদেশে উল্লেখ করা হয়েছে, 'জনাব সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫) অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো।'

এই পত্রে আরও বলা হয়,'বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।' ওই পত্রের শেষাংশে বলা হয়,'এ আদেশ অদ্যই কার্যকর হবে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মৃত্যু হওয়া  মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি আগে ছাত্রলীগ কর্মী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৫টার দিকে মাদকসহ ডিবি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করে বলে জানায় পুলিশ। সে সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মধুখালীতে ৪০ মিনিটের জন্য ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পরে মৃত প্রান্তর পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। 

এদিকে, সোমবার দুপুরে মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার নামাজের আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ তিনজন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এই ঘটনাকে "হত্যাকাণ্ড" হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর