সংঘর্ষে যবুক নিহতের ঘটনায় ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম


পূর্ব বিরোধের জের ধরে ফরিদপুরের ভাঙ্গায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার দিনগত রাতের এ ঘটনায় আজ বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টা নিশ্চিত করেন। 

নিহত সুমন শেখ ভাঙ্গা বাজারের রেস্টুরেন্ট শ্রমিক এবং কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় সুমন শেখের হত্যার প্রতিবাদ ও দোশীদের গ্রেপ্তার এবং বিচারের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে টায়ার জালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে পুলিশ দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। প্রতিপক্ষের অস্ত্রের ছোড়া গুলিতে হত্যার ঘটনায় বিচারের দাবি স্থায়ীদের। 

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গতরাতে দুই গ্রামবাসীর সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মরদেহ দাফনে ব্যস্ত থাকায় লিখিত অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিহতের ঘটনায় ভাঙ্গা বাসস্ট্যান্ড ও মহাসড়ক এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপসহ গুলির ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘন্টা যাবৎ ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সেসময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। গুলিবিদ্ধ সুমন শেখকে রেফার্ড করা হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর