প্রতিমন্ত্রীর নির্দেশের পরও বদলায়নি টাঙ্গাইল মেডিকেলে রোগী ভোগান্তির চিত্র

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশের পরও পাল্টেনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভোগান্তির চিত্র। নানা অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও বিশুদ্ধ খাবার পানি সংকট রয়ে গেছে আগের মতোই। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড চাপ থাকলেও বেলা গড়ালেও দেখা মিলছিল না চিকিৎসকদের। শুধু এ বিভাগ নয়, অনেক বিভাগের চিকিৎসকই সময় মতো আসেন না। ফলে ভোগান্তির পাশাপাশি কাঙ্খিত সেবা নিয়ে অভিযোগ রোগীদের। 

রোগীর সাথে আসা এক যুবক বলেন, সকাল সাড়ে ১০টার সময় ডাক্তার আসার পরে দুই–তিনশ লোকের মধ্য থেকে মাত্র ২০ থেকে ২৫ জন নিয়ে বলছে আজকে আর হবে না। 

আরেক রোগীর স্বজন বলেন, যাদের সার্জারির প্রয়োজন এমন ইমার্জেন্সি রোগী আসছে। কিন্তু এখন পর্যন্ত এখানে সার্জারির কোনো ডাক্তারই নাই। 

একই অবস্থা হাসপাতালের অন্তর্বিভাগেও। রোগীরা বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে বিলম্ব হওয়ায় সুচিকিৎসা নিশ্চিত হচ্ছে না।  এছাড়া হাসপাতালের ভেতরে খাবার পানির সরবরাহ না থাকা ও অপরিচ্ছন্ন শৌচাগারও ভোগান্তি বাড়িয়েছে। 

এক রোগী বলেন, এখানে কোনো স্টাফ কথাই শোনে না এখানে। নোংরা–আবর্জনা যেমন ছিল, তেমনই আছে। কোনো পরিবর্তন হয়নি। 

এক নারী অ্যাটেনডেন্ট বলেন, পানি কিনে আনা লাগে। আর না হয় বাইরে থেকে আনা লাগে। 

গণপূর্ত বিভাগকে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সেগুলো বাস্তবায়ন না হওয়ায় কাঙ্খিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতালের পরিচালক।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবদুল কুদ্দুস বলেন, মন্ত্রী মহোদয় আসছিলেন। এগুলোর জন্য গণপূর্ত আমার সাথে যোগাযোগ করছে। তারা পানির লাইন ও পয়ঃনিষ্কাষণের মেরামত করবে। পরিষ্কার–পরিচ্ছন্নতার বিষয়টা আরও বাড়াতে হলে আমাদের জনবল নিশ্চিত করতে হবে।  

গত ১৭ জুন, হাসপাতালটি পরিদর্শন করে দায়িত্ব অবহেলার অভিযোগে উপ-পরিচালককে কারণ দর্শনার নোটিশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর